বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া মূক-বধির বিদ্যালয়ে মাইক্রোবাস ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন হুইপ স্বপন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : শনিবার বিকেলে বগুড়া মূক-বধির বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদের জন্য মাইক্রোবাস উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বগুড়া মূক বধির বিদ্যালয়ের সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক শেখ শামীম, বগুড়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকাব্বর হোসেন, মূক বধির বিদ্যালয়ের দাতা সদস্য সেলিম মাহমুদ ফেরদৌস, প্রধান শিক্ষক আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com