বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (৮০) গত শনিবার রাত আনুমানিক পৌনে ১০টায় বার্ধক্যজনিত কারণে নবাববাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত, এ কে এম এনামুল বারী টুটুল, গোলাম হোসেন, আব্দুর রহমান মুন্না, হাজী আলাল, মইদুল ইসলাম, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, আরিফুল হক বাপ্পী, মশিউর রহমান মামুন, রোকনুজ্জামান রনি, সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, রাশেদ ইসলাম প্রমুখ।