বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জিয়া পরিবারের জন্য দোয়া এবং গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর থানা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম। থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান মতির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুল ইসলাম ভুধন, নজরুল ইসলাম টুকু, অধ্যাপক নজমুল হোসেন, মোমিনুল হাসান, এমআর ইসলাম রিপন, জুলফিকার হায়দার গামা, অধ্যাপক মফিদুল ইসলাম, মহিলানেত্রী সুরাইয়া জেরিন রনি, পৌর যুবদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল হাসান রুহিন। সভায় আহবায়ক কমিটির ২১সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে জিয়া পরিবারের কল্যাণ ও সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com