বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দেওয়ায় কৃষক দিশেহারা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দেওয়ায় কৃষক দিশেহারা। জানা যায়, শিবগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ রোগ,এটি একটি ভাইরাস জনিত রোগ, শিবগঞ্জ উপজেলায় এ রোগের কারণে গরু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। উপজেলার আটমূল ইউনিয়নের তিয়াইল গ্রামের ইউছুব আলী, মুনছুর রহমান, পৌর এলাকার বগিলাগাড়ী গ্রামের কৃষক রশিদ, লালদহ গ্রামের বেলাল হোসেন, ভূরঘাটা বক্কর, ছোট হাটপাড়া গ্রামের কুদ্দুস মিয়া, বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের আফজাল হোসেন, চুন্নু মিয়া, মেহেদুল, শিবগঞ্জ ইউনিয়নের চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম এর গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দিয়েছে। তাদের সাথে কথা বললে তারা বলেন, হঠাৎ গরুর দেহে টিউমারের মত গোটা হয়েছে ও গোটা স্থানের চামড়া ও মাংসে পঁচন ধরার মত উপক্রম হচ্ছে। নাটমরিচাই গ্রামের কৃষক চুন্নু মিয়া বলেন, আমার গরু গত ১০ দিন যাবৎ অসুস্থ্য হয়ে পড়েছে আমি স্থানীয় পশু চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা নিচ্ছি। উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা জাফরিন রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, গরুর লাম্পি স্কিন রোগের এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তবে নিয়মিত চিকিৎসা নিলে ৭ দিন অথবা ১ মাসের মধ্যে গরু সুস্থ্য হবে।
Chat conversation end

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com