বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঘূর্ণিঝড় বুলবুল : কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচল করছে।

আজ শনিবার সকালে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠলে কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার বিকেল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলো চলাচল বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com