বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : অবশেষে চালু হয়েছে বগুড়া-ঢাকা বিআরটিসির এসি ও নন এসি বাস। ৮ নভেম্বর থেকে প্রতিদিন বগুড়া ডিপো থেকে ১২ টি বাস ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে। ভোর ৫ টা থেকে শুরু করে প্রতি ১ ঘন্টা পর পর বাসগুলি ছাড়ে। বগুড়া ডিপোতে ঢাকার জন্য ভাড়া রাখা হচ্ছে এসি ৪০০ টাকা ও নন এসি ৩০০ টাকা। বগুড়া ডিপোতে ঢাকাগামী বাসগুলির ইনচার্জ গোলাম হোসেন জানান, বগুড়া থেকে সরাসরি ঢাকা যাবার বিআরটিসি বাসগুলি বেশ কিছুদিন থেকে বন্ধ ছিল। ৮ নভেম্বর থেকে বগুড়া থেকে ঢাকা যাতায়াতের গাড়ি আবরি চালু হয়েছে। বগুড়ার যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য নতুন বাস এখানে দেয়া হয়েছে। বগুড়ার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই বাস সার্ভিসটি পুনরায় চালু করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতৃ মন্ত্রী ওবায়দুর কাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।