বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া জেলা ছাত্রদলের ভিডিও চিত্র প্রদর্শনী

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষথেকে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। শনিবার রাতে দলীয় কার্যালয়ের ভেতরে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, শহিদুন্নবী ছালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগান প্রমূখ। অনুষ্ঠানে জিয়াউর রহমানের উপর নির্মিত ভিডিও চিত্র দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com