বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিয়ের দাবীতে অনশনরত অনন্যার নয়নের সাথে বিয়ে সম্পন্ন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবীতে কলেজ ছাত্রী অনন্যা খাতুন গত ৫দিন যাবৎ নয়নের বাড়িতে অনশনের পর বিয়ে সম্পন্ন। জানা গেছে, সোমবার বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডে ভূরঘাটা গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র নয়ন মিয়া (২৬) এর সঙ্গে বগুড়া শহরের কাঠনালপাড়া এলাকার বকুল মন্ডলের মেয়ে অনন্যা খাতুন (২০) তাদের দু’জনের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । নয়ন অন্যন্যা কে বিয়ে করবে বলে দিনের পর দিন তাল বাহানা করতে থাকে। একপর্যায়ে নয়ন কৌশলে অন্যান্যর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর প্রেক্ষিতে কলেজ ছাত্রী অন্যন্যা কোন উপায় না পেয়ে গত সোমবার দুপুর থেকে প্রেমিক নয়নের বাড়ীতে অনশন শুরু করে। একপর্যায়ে অনন্যা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয় ডাক্তার চিকিৎসা সেবা দেয় । অনন্যা গুরুতর অসুস্থ্য হওয়ায় নয়নের বাবা-মা বাধ্য হয়ে তাকে পুত্রবধূর স্বীকৃতি দিয়ে বাড়িতে তুলে নেয়। গত শুক্রবার রাত অনুমান ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৩ লক্ষ ৪শত ১ টাকা দেন মহর ধার্য্য করে অনন্যা ও নয়নের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল আবু সাইদ, সাইফুল ইসলাম, আফজাল হোসেন, ধলু মিয়া, আব্দুল হামিদ সহ অনেকে। এ ব্যাপারে নয়নের বাবার সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলে ও পুত্রবধু আমার বাড়িতে। তিনি বলেন, আমার ছেলে নয়নের সাথে অন্যন্যার বিয়ে সম্পন্ন হয়েছে। অনন্যা এখন থেকে আমার পুত্রবধু।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com