বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নব নির্বাচিত কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে বগুড়ায় শ্রমিক লীগের র‌্যালী

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ফজলুল হক মন্টু সভাপতি কে,এম আজম খসরু সাধারণ সম্পাদক, মোল্লা আবুল কালাম আজাদ কার্যকরি সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা শ্রমিক লীগের পক্ষথেকে আনন্দ র‌্যালী করা হয়েছে। রোববার (১০-১১-১৯) সকালে সাতমাথাস্থ কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বেরহয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আশরাফ চিশতির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, মতিয়ার রহমান, সাংগঠনিক আলতাফ হোসেন, রেজাউল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আলমগীর হোসেন আলম, তাপস কুমার নিয়োগী, আনোয়ার হোসেন রানা, ইব্রাহীম হোসেন, শাহ আলম জেবু, নুর খান, আব্দুল জলিল, জালাল উদ্দিন, আনন্দ কুমার দাস, রফিকুল ইসলাম টুলু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com