শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে শত বছরের বটগাছ রাস্তায় উপরে পরায় ২ ইউনিয়নের ৫০ হাজার মানুষের চরম দুর্ভোগ

শিবগঞ্জ (বগুড়া) থেকে সাজু মিয়াঃ বগুড়ার শিবগঞ্জে শত বর্ষের বটগাছ রাস্তায় উপরে পরায় ২টি ইউনিয়নের ৫০ হাজার মানুষের চরম দুর্ভোগ, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দেখার কেহ নেই। সরেজমিনে গিয়ে জানা গেছে শিবগঞ্জ উপজেলা সদর থেকে বেতগাড়ী চন্দনপুর ভায়া কিচক সড়কের মালোগাড়ী নামক স্থানে শত বর্ষের একটি পুরানো বটগাছ গত প্রায় ২০ দিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে পাকা রাস্তায় উপরে পরে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার আটমূল ইউনিয়নের মালোগ্রাম, চন্দনপুর, ফেনিগ্রাম, কাঠগাড়া, বামুনিয়া, সাতআনা ও পার্শ্ববর্তী কিচক ইউনিয়নের ঠাকুরপাড়া, মল্লিকপাড়া, সাদুরিয়া, পদ্দপাড়া সহ আরো বেশ কিছু গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এই পথ দিয়ে প্রতিনিতই উপজেলা সদর সহ বিভিন্ন হাট বাজারে যাতায়াত করে থাকেন। কিন্তু গত ২০ দিন যাবৎ শত বর্ষের বটগাছটি উপরে পরে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধা সৃষ্টি হয়। কিন্তু বট গাছটি দ্রুত অপসারণ না করার করাণে ওই সমস্ত এলাকার কৃষকরা তাদের কৃষিপণ্য সঠিক সময়ে বাজার জাত করতে পারছে না। উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী মহাস্থান হাটে অত্র এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রয়ের জন্য নিয়ে যায়। কিন্তু রাস্তায় যান চলাচলের বিঘন্ন ঘটনায় কয়েক কিলোমিটার পথ পারি দিয়ে কৃষকরা তাদের কৃষি পণ্য বাজার বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে কৃষকরা একদিকে ক্ষতি গ্রস্থ হচ্ছে, অপরদিকে তারা চিন্তিত রয়েছে কবে অপসারণ করা হবে এই গাছটি। খোজ নিয়ে জানা গেছে ওই বটগাছটি সময় মতো রাস্তা থেকে অপসারণ না করার ফলে ওই সমস্ত গ্রামের চলতি জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীরা দিতে উপজলো সদরে কয়েক কিলোমিটার রাস্তা পারি দিয়ে কষ্ট করে আসছে। এ ব্যাপারে মালোগাড়ী গ্রামের কৃষকরা শহিদুল ইসলাম, একই গ্রামের কৃষক চন্দনপুর গ্রামের এনামূল সহ উপস্থিত আরো কৃষকরা অবিলম্বে বট গাছটি রাস্তা থেকে অপসারণের দাবী জানান। পাশাপাশি তাদের বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির বলেন, আটমূল ইউনিয়নের তহশিলদারকে ইতিমধ্যে গাছের মাপ যোগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে গাছটি অচিরেই রাস্তা থেকে অপসারণ করা হবে। এব্যাপারে আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি জানানোর পরেও কেন বট গাছটি সরানো হচ্ছে না তা দুঃখ জনক। তবে অতি দ্রুত রাস্তা থেকে গাছটি অপসারণের দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com