লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৬ই নভেম্বর ২০১৯ বগুড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। আমার পিতা মৃত-হাসেন আলী সরকার (এম এল এ) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ মনোনিত নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি স্কুল জীবন হতে রাজনৈতিক সমিক্ষায় দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতিতে আবিষ্ট হয়েছি। বগুড়া জেলা ছাত্র লীগের (দুলু-ঝুনু) ভাই এর সময় পৌর সভার ৪নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে রাজনৈতিক পথ চলা শুরু । পরবর্তীতে শহর ছাত্র লীগের (কোয়েল-জুয়েল ভাই) কমিটিতে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সরকারি আজিজুল হক কলেজের (রাজ্জাক-ডাবলু ভাই) কমিটির ধর্মীয় সম্পাদ, (সুমন-আকাশ ভাই) কমিটির সদস্য ও বগুড়া জেলা ছাত্র লীগের (রবিন-শফিক ভাই) কমিটির সদস্য পদ লাভ করি। পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্র লীগের আহবায়ক হয়ে কলেজে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করি। বগুড়া জেলা ছাত্র লীগের (লিটন-রনি)কমিটির ১নং সহ-সভাপতির দায়িত্ব পালন করে বগুড়া শহর আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদ লাভ করে দীর্ঘ ছয় বছর সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আমি পৌর আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হয়ে বিভিন্ন ওয়ার্ড ও শহরের কাউন্সিলর বন্দের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ স্থাপন করে আসছি। তিনি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সকল কাউন্সিলর দের দোয়া ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।














