শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ধুমপান নিষিদ্ধের ঘোষণা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া শেরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস এবং প্রাঙ্গণসমূহে ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ।  সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সকল প্রতিষ্ঠানের মূল গেটে টাঙ্গানো ‘’অত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এর প্রাঙ্গণ পাবলিক প্লেস, এখানে ধুমপান আইনত দন্ডনীয় অপরাধ’’।

ধনকুন্ডি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয় আফরোজা বুলবুল, বিশালপুর উচ্চ বিদ্যালয় শ্যামল কুমার সরকার, পাঁচদেউলী পলাশ মোমে. উচ্চ বিদ্যালয় আ.খ.ম সাইদুজ্জামান, বেটখৈর উচ্চ বিদ্যালয় মো. ফরিদুল ইসলাম, তাঁতড়া উচ্চ বিদ্যালয় মো. নুরে আলম, খানপুর উচ্চ বিদ্যালয় মো. ইসমাইল হোসেন, গুয়াগাছি জয়লা উচ্চ বিদ্যালয় মনিরুজ্জামান, কল্যাণী উচ্চ বিদ্যালয় সুদেব চন্দ্র পাল, খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছলিম উদ্দিনসহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান প্রধানগণ তা কার্যকর করেছি, তবে ১০০% ধুমপান বন্ধ করতে হলে দোকানগুলোতে বিক্রয় বন্ধ করতে হবে। ১০০% সাইন বোড টাঙ্গানো হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী।  পরিদর্শনের সময় তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত লোকজন এসে ধুমপান করেন, আবার কোন কোন শিক্ষকও ধুমপান করেন যা অনৈতিক, অশোভন এবং গর্হিত কাজ। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অর্থ অপচয় হয়। এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকে ধুমপানের কুফল সম্পর্কে সচেতন করা হয়। তারাও যেন তাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সচেতন করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।  তাছাড়া মুজিববর্ষে এবং মুজিব জন্মশত বার্ষিকীতে আমরা তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণেও কাজ করছি, জনগণকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com