শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া পৌর আ’লীগের সম্মেলন আজ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আজ (১৬ নভেম্বর) শনিবার বগুড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রায় ৫ বছর পর সম্মেলন হওয়ায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সংগঠনটির নেতা কর্মীদের মাঝে। এরমধ্যেই সংগঠনটির সম্মেলন প্রস্তুত কমিটি সম্মেলনে সভাপতি ও সাথারণ সম্পাদক প্রার্থীদের মাঝে মনোনয়ন বিতরণ জমাদানের মাধ্যমে প্রার্থীতা চুরান্ত করেছে। সম্মেলনে কাউন্সিলর রয়েছেন ৪৪৯ জন।

৫ বছর পর এবার সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি পদে একক প্রার্থী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) রয়েছেন বর্তমান আহবায়ক রফি নেওয়াজ খান রবিন। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন বর্তমান যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন শাহীন, শেখ শামিম, আবু ওবায়দুল হাসান ববি, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল ।

সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, সভাপতি পদে ৪জন মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে ফারুক রহমান খান লিটন এর মনানেয়নটি প্রস্তাবকের সমস্যা থাকায় বাতিল হয়ে যায়। আর অপর ২ মনোনয়ন পত্র দাখিলকারী আব্দুল মান্নান আকন্দ ও মিজানুর রহমান বকুল তাদের মনোনয় প্রত্যাহার করে নেয়। এতে করে এখন সভাপতি পদে একক প্রার্থী রয়েছেন রফি নেওয়াজ খান রবিন।

সম্মেলনে প্রধান অতিথি থাকছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন করবেন বগুড়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন। ২০১৩ সালের ১৩ জানুয়ারী পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্ব শেষ হয় শান্তিপূর্ণ ভাবেই।

এরপর দ্বিতীয় পর্বে আলোচনা শেষে কোন সমাধান না হওয়ায় পুনরায় এ্যাড. মকবুল হোসেন মুকুলকে সভাপতি ও বিমল ঘোষকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। কিন্তু ওই কমিটি অনুমোদন না হওয়ায় প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫ নভেম্বর রফি নেওয়াজ খান রবিনকে আহবায়ক করে ও ৫ জনকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষনা করা হয়। পরে ওই কমিটি ৩০ জন সদস্যকে অন্তভূক্ত করে। এই কমিটিতেই পৌর আওয়ামীলীগের কার্যক্রম চলে প্রায় ৫ বছর।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com