বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্দোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্দোগে তৃতীয় বারের মতো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সরকারী মুস্তাফাবিয়া আলীয়া মাদ্রাসা মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু। আমন্ত্রিত অতিথি ছিলেন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সাঈদ ভুইয়া গামা। এসময় আরো উপস্থিত ছিলেন মুঞ্জুরুল হক, জেমি পোদ্দার, আল আমিন এবং আবু নাছের প্রমুখ। খেলা পরিচালনা করেন জুয়েল এবং তাকে সহযোগিতা করেন আলীফ ও রাকিব। উদ্বোধনী খেলায় হোটেল গোধুলী বনাম এস এন্টার প্রাইজ আটাপাড়া মুখোমুখি অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com