বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আওয়ামীলীগে কোন দুনির্তীরাজ মাদক ব্যবসায়ীদের স্থান হবে না – মেয়র লিটন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগে কোনো দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো ব্যবসায়ীর স্থান হবে না।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের শহীদ খোকন পার্কে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

বগুড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন।

তিনি বলেন, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য। যারা সেটি করবে না, তাদের স্থান আওয়ামী লীগে হবে না। বগুড়ার মানুষ ঘুরে দাড়িয়েছে। বগুড়া এখন পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ এর নেতৃত্ব দিচ্ছে আওয়ামীলীগ নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার রায়সহ দলীয় নেতা-কর্মীরা।

আহবায়ক রফি নেওয়াজ খান রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে কোনো সমঝোতা না হওয়ায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন চারজন প্রার্থী। জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট গ্রহন চলছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com