বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে : এমপি জিন্নাহ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। সে লক্ষে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে আধুনিক মানের একাডেমিক ভবণ নিমার্ণ করছেন। তিনি বলেন, গ্রাম কে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে সরকার শিক্ষার পাশাপাশি এ উপজেলায় গত কয়েক বছরে রাস্তা ব্রীজ কালভার্ট, বিদ্যুত ব্যবস্থা মসজিদ, মাদ্রাসা এমনকি রাতে আধাঁরে যাতে সাধারণ মানুষ অবাধে চলাফেরা করতে সে জন্য উপজেলার গুরুতপূর্ণ রাস্তার দু পার্শ্বে রোড লাইড স্থাপন করা হয়েছে। শনিবার উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের সভাপতি মোঃ এস্ কেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, প্রধান শিক্ষক আবুল কালাম সাহানা, জাপা নেতা আফজাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com