বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রাজ্জাকের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বগুড়া উডবার্ণ পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক। বক্তব্য রাখেন পার্টির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, কেন্দ্রীয় সদর্য সালেহা সুলতানা, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ নেতা মাসুদ পারভেজ, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম সুমন, গোলামরব্বানী মুকুল প্রমুখ।