বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাবতলীতে রাস্তার দাবীতে ফুঁসে উঠেছে ভান্ডারাবাসীরা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার গাবতলীতে চলাচলের রাস্তা নির্ধারণ করা নিয়ে গ্রামবাসীর সাথে নামধারী এক সাংবাদিকের বিরোধ চরমে উঠেছে। সরেজমিনে জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামে হাজার হাজার লোকজনের চলাচলের রাস্তা নির্ধারণ করা নিয়ে দীর্ঘ এক বছর থেকে অনন্যা হিরা নামের এক সাংবাদিকের সাথে শুভন সরকারের (এলাকাবাসীর পক্ষে) বিরোধ চলে আসছিলো। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, মানুষের চলাচলের জন্য একটি রাস্তা নির্ধারণ করা নিয়ে শত শত লোকজনের উপস্থিতিতে ৪/৫বার বৈঠক করে সীমানা নির্ধারণ করা হলেও অনন্যা হিরা নামের নামধারী এক সাংবাদিকের বাধার কারণে তা বারবার ভেস্তে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উভয়পক্ষকে ডেকে সার্ভেয়ার দিয়ে মাপজোক করে বাশের বেড়া দিয়ে রাস্তা নির্ধারণ করে সমস্যাটির সমাধান করে দেন। এরপরই ওই বেড়াটি ভেঙে ফেলেন অনন্যা হিরা ও তার লোকজন। এতে করে ফুঁসে উঠেছে ভান্ডারা এলাকাবাসী। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু স্থানীয় সাংবাদিকদের বলেন, অনন্যা হিরা আমার নামে ফেসবুক অলনাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। এ সব অভিযোগ অস্বীকার করে অনন্যা হিরা স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার অনুপস্থিতিতে জমি মাপা হয়েছে। তাই বেড়া খুলে ফেলেছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com