বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আগামী ৭ই ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলন। এদিনে জেলা কমিটির নেতৃত্ব নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে দুই দিনে মোট ২০ জন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন । তাদের মধ্যে সভাপতি পদে ৮ জন এবং সাধারন সম্পাদক পদে ১২ জন মনোনয়ন পত্র তুলে তা পুরন করে আবার জমা দিয়েছেন ।
রবিবার এবং সোমবার সকাল থেকে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য এ্যাড. মন্তেজার রহমান মন্টুর কাছ থেকে তারা এই মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। দুই দিনে সভাপতি পদে যারা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, এ্যাড. রেজাউল করিম মন্টু, টি এম মুসা পেস্তা, তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, হায়দার আলী, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি ও শহর আ’লীগের সাবেক যুগ্ন আহবায়ক শেখ শামিম। অন্যদিকে সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলকারী ও জমা প্রদানকারীরা হলেন জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক রাগেবুল আসান রিপু, টি-জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন ও সাংগাঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক ডাঃ জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি, প্রদীপ কুমার রায়, এ্যাড. সাইফুল ইসলাম, শেরীন আনোয়ার জর্জিস, মিনহাদুজ্জামান লিটন, শাহরিয়ার আরিফ অপেল, এবং নাজমা খাতুন। উল্লেখ্য প্রায় ৫বছর পর আগামী ৭ই ডিসেম্বর বগুড়া জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে এবার ৫১৫জন কাউন্সিলর মনোনীত হয়েছেন। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল মতিনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের অপর দুই সদস্য হলেন এ্যাড. আল মাহমুদ ও এ্যাড মন্তেজার রহমান মন্টু।
এদিকে নির্বাচন কমিশনের সদস্য এ্যাড, মন্তেজার রহমান মন্টু জানান প্রয়াত জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলনের পক্ষে ১জন মনোনয়ন ফরম তুললেও সেটি আর কেউ জমা দেয়নি। গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।