বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ১৫ দফা দাবীতে রোববার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে অন্য বিভাগও ।
রাজশাহী , রংপুর ও খুলনা বিভাগে প্রায় দুই হাজার পেট্রল পাম্প রয়েছে। ধর্মঘটের আওতায় এই সব পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। আজ সকাল থেকে বগুড়া শহর ও মহাসড়কের পাশের বিভিন্ন পেট্রোল পাম্প কালো কাপড় দিয়ে ঢেকে রাখা দেখা গেছে। কোন পাম্পই পেট্রোল ও ডিজেল বিক্রি করছে না। তবে সিএনজি পাম্প গুলো চালু রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট আলহাজ¦ এমএ মোমিন দুলাল বলেন, আমাদের ১৫ দফা দাবী ন্যায় সঙ্গত। এই সব দাবী নিয়ে সরকারের সাথে বিভিন্ন সময় আলোচনা করলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। তাই ধর্মঘট শুরু করা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।