বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
OLYMPUS DIGITAL CAMERA জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সেলিম হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ৪ ডিসেম্বর পুলিশের উর্ধত্বন কর্তৃপক্ষের এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। নির্ভরযোগ্য একাধিকসূত্র জানিয়েছে, ডিআইজি নিয়ন্ত্রিত পিআইও’র একটি প্রতিনিধিদল গাবতলী মডেল থানার ওসি সেলিম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ডিআইজি দপ্তর থেকে তাঁকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকা ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন বলেন, ওসি সেলিম সাহেবের গাবতলীতে চাকুরীর বয়স এক বছর পার হয়েছে। এছাড়াও হয়তো তার কিছু সমস্যা ছিলো। একারণেই তাঁকে পুলিশ হেড কোয়ার্টাস থেকে বদলী (রিলিজ) করা হয়েছে। এবিষয়ে থানার ওসি সেলিম হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টাস থেকে আমাকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে বদলী করা হয়েছে।