বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : শিক্ষা মানুষের মৌলিক অধিকার।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের যুব এবং ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে।এদেশের ছাত্র এবং যুব সমাজ একটি গণমুখী সহজলভ্য বিজ্ঞানমুখী একই ধারার শিক্ষার জন্য লড়াই করে আসছে।কিন্তু আমরা লক্ষ্য করছি যে টাকা যার শিক্ষা তার।এই নীতিতে শিক্ষা ব্যবস্হা পরিচালিত হচ্ছে।শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুসরন না করে প্রায় সারাদেশে ইচ্ছামত সেশন এবং ভর্তি ফি বাড়ানো হচ্ছে।এককথায় শিক্ষাব্যবস্হাকে বানিজ্যিকিকরন করা হচ্ছে।বাংলাদেশ যুব ইউনিয়ন, বগুড়া জেলা কমিটি শিক্ষা ব্যবস্থাকে বানিজ্যিকীকরন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইচ্ছামত সেশন ও ভর্তি ফি নিয়ম বহির্ভূতভাবে বাড়ানোর প্রতিবাদে অদ্য ১৩ ডিসেম্বর বিকাল ৩:৩০ ঘটিকায় সাতমাথায় জেলা কমিটির সভাপতি যুবনেতা সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে শাহনিয়াজ কবির খান এর পরিচালনায় শিক্ষার্থী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন
অভিভাবক, আমিনুল ফরিদ সাধারন সম্পাদক সিপিবি বগুড়া জেলা কমিটি, অভিভাবক, নিয়াজুল মরসেদ টিটু, বগুড়া জেলা যুব ইউনিয়ন নেতা ফারহানা আক্তার শাপলা, সৈয়দ তোহেব্বুল আমল সবুজ, আবু বাসার চঞ্চল, মিঠুন পাল। ছাত্র ইউনিয়ন বগুরা জেলা সংসদের সংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ধনঞ্জয় বর্মন সভাপতি বক্তব্যে সাজেদুর রহমান ঝিলাম বলেন,আমরা লক্ষ্য করেছি,বিগত শিক্ষ বছরে সকল নিয়ম নীতি উপেক্ষা করে বিদ্যালয় কতৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।সরকার এবং শিক্ষা মন্ত্রনালয় বিষয়টা জানার পরও কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কমিটির বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্হা গ্রহন করেন নি।যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকারের নিরবতা তাদের উৎসাহিত করেছে যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক বলেন এই শিক্ষা বছরে যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটায় তাহলে যুব ইউনিয়ন ঘরে বসে থাকবে না। তিনি আরো বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের অবৈধ বাণিজ্য থেকে বিরত থাকার জন্য উদ্দাত্ত আহ্বান জানাচ্ছি এবং সরকারকে এ ধরনের প্রবনতার বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জ্ন্য অনুরোধ জানাচ্ছি।