বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আগামী ১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখ মহান বিজয় দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংগঠনে ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সঠিক সময়ে নামানোর জন্য বগুড়া জেলা প্রশাসনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত দিবসে শহরের প্রধান সড়ক সমূহের দুই পাশের ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহে যথাযোগ্য মর্যদার সাথে জাতীয় পতাকা উত্তোলনের জন্যও সভাপতি, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-কে অনুরোধ করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সঠিকভাবে ও মাপ অনুযায়ী পতাকা উত্তোলন করছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য বগুড়া জেলা প্রশাসন হতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মহান বিজয় দিবসে জাতীয় পতাকা যথাসময়ে উত্তোলন এবং সঠিক সময়ে নামানোর জন্য বগুড়া চেম্বারের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।