বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জের সাংবাদিক বজলুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ সাংবাদিক বজলুর রহমানের বড় ভাই ও বগুড়া জেলা পুস্তক সমিতির সদস্য আজিজিয়া লাইব্রেরী স্বত্বাধিকারী আব্দুল আজিজ (৬০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্না………. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা পুস্তক সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, সহ-সভাপতি জেডএম ফারুক, খশরু, মুনছুর রহমান, হামিদুল হক মিলন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম রবি, কোষাধ্যক্ষ আবুল কাশেম, বগুড়া বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিলু, বাবলু মিয়া, রাশেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার মোকছেদুর রহমান দুলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, জাবিউর আলম হিমু, পবন রায়, রতন রায়, শিবগঞ্জ উপজেলা পুস্তুক সমিতির সভাপতি আব্দুর রহিম, বিশিষ্ট্য ঠিকাদার মতিউর রহমান, হেলাল উদ্দিন, বুলবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আফছার আলী, জহুরুল ইসলাম ঠান্ডু, আল-আদাব মাল্টিমিডিয়া মডেল মাদ্রাসার চেয়ারম্যান আবু তাহের, পরিচালক মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মা ডিজিটাল মাল্টিমিডিয়া সেন্টার এর স্বত্বাধিকারী সাজু মিয়া প্রমুখ। মরহুমের গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার পনেরটিকায় গতকাল রবিবার বাদ যহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com