বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলা শাখার আয়োজনে লাখো শহীদ স্মরণে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বগুড়ার মুক্তির ফুলবাড়ীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেএসকেএফ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শিহাব উদ্দীনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম মিজান, প্রচার সম্পাদক সাজু মিয়া, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক দুলাল, রুহুল আমিনসহ প্রমূখ।