বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধামাহার যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে। দিনভর নানা ক্রীড়া অনুষ্ঠান শেষে অত্র ক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব, দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিহার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট্য সমাজ সেবক ও ঠিকাদার মতিউর রহমান মতিন। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সমাক সেবক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব হায়দার আলী মাস্টার, অত্র সমিতির সদস্য সচিব ও আকবরিয়া গ্র্যান্ড হোটেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, বিহার ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী, আলহাজ্ব কুদ্দুস প্রাং, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোকলেছার রহমান, আব্দুস সালাম মাস্টার, বিহার ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, বিশিস্ট সমাজ সেবক জহুরুল ইসলাম, ব্যবসায়ী সাজু মিয়া, অত্র সমিতির শাহিনুর ইসলাম, সেলিম, নজমল, ইসমাইল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com