বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে মহান বিজয় দিবস উদ্যাপন

শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। স্থানীয় কলেজ মাঠে বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস এর উৎসবের সূচনা করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, নির্বাহী অফিসার আলমগীর কবীর, মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, অফিসার ইনচার্জ মিজানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রমুখ।দুপুরে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।অপর দিকে শোলাগাড়ী আদর্শ উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেন কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাজাহান চৌধুরী। চন্দনপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটমুল আওয়ামীলীগ সভাপতি বেলাল হোসেন, উথলী প্রতিকার ক্লাব এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলী সভাপতি আজিজুল হক, উথলী নাগরিক কমিটি দিনটি উপলক্ষে ৩দিন ব্যাপী নানা অনুষ্ঠান পালন করে , সংসারদীঘি নিউ বন্ধন ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা ছাইফুল ইসলাম। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com