বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কর বিতরণ অনুষ্ঠিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ ইং উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, পলিটেকনিক ইন্সটিটিউ এর অধ্যক্ষ শাহাদৎ হোসেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এর পরিচালনায়

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, সহকারী মাধ্যমিক শিক্ষক অফিসার শাহনাজ প্রমুখ। সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর আয়োজনে ৮০ টি ক্রেস্ট ও ৮০ টি সনদ পত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com