বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কুড়িগ্রামের উলিপুরে ফাঁসিতে ঝুলে আমির হোসেন ময়না (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে।
জানা গেছে, ওই ইউনিয়নের মধুপুর সরকারপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আমির হোসেন ময়না সবার অজান্তে বাড়ির রান্নাঘরের পেছনে আমগাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।