বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কান্তি কুমার বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার গাবতলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদক জেলার শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞ্ঝা বিপিএম বার। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় গত নভেম্বর মাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক (ওসি), উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) তাঁদের কাজের অগ্রতি নিয়ে পর্যলোচনা করে বেশ কয়েকজন শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। এঁেদর মধ্যে গাবতলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদক জেলার শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন। ফলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞ্ঝা বিপিএম বার। উল্লেখ্য, কান্তি কুমার মোদক তাঁর কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ থেকে বহুবার পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com