বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায়  দুর্ঘটনা এড়াতে আজ শনিবার ভোর ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টার দিকে পুনরায় তা স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক  হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com