বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ঢাকা অফিস : চলতি অর্থবছরের ৪২বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু’র কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। আট মেট্রিক টন চালের এই বরাদ্দে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী গ্রামের খালের ব্রীজ হতে লক্ষিপুর গ্রামে রাস্তায় মাটি কাটা প্রকল্প কাজের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ।আজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনকালে এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জামাতা সোহানুর রহমান মুসলিম। এসময় অন্যান্যের মধ্যে আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টমেটো, সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।