বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কক্সবাজারের টেকনাফে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ব্যাপারে টেকনাফের ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফকে যানজট মুক্ত করতে শনিবার অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা এমন স্থাপনা সরিয়ে নিতে উপজেলা প্রশাসন তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com