বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আজ সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শহরের জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির অফিসে কমিউনিটি পুলিশিং বগুড়া শহর কমিটি সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা যুগ্ম আহ্বায়ক, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মোঃ এ্যাডোনিস বাবু তালুকদার’কে “জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার উদ্দ্যেগে তাকে অভিনন্দন ও শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি, নিউজ টুয়েন্টিসিক্স টিভি স্টাফ রিপোর্টার, দৈনিক কালের খবর বার্তা সম্পাদক, দৈনিক মুক্তভাষা স্টাফ রিপোর্টার, জিটিবি নিউজ টুয়েন্টিফোর বার্তা সম্পাদক, মাসিক বুলেট বার্তা সম্পাদক, সাংবাদিক নয়ন রায়, সংগঠনের সাধারণ সম্পাদক ও আলোকিত কন্ঠ বগুড়া জেলা প্রতিনিধি, নিউজ টুয়েন্টিসিক্স বগুড়া জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দীন, সংগঠনের ক্যাশিয়ার ও নিউজ টুয়েন্টিসিক্স টিভি ক্যামেরা পারসন রফিকুল ইসলাম, স্থানীয় শিক্ষক মোঃ জিয়াউর রহমান জীবন সহ আরও অনেকে। শুভেচ্ছা প্রদান কালে তাকে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম অবহিত করা হয় এবং সংগঠন পরিচালনায় সার্বিক সহযোগীতা কামনা ও সাংবাদিকদের কল্যাণের প্রতি গভীর দৃষ্টি দেয়ার কথা অবগতিত করা হয়।