বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফ্ফার নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।  আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল গফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে নন্দীগ্রাম কলেজ পাড়ায় মেয়ে জামাই এর বাড়িতে থাকতেন। জানা যায় আজ সোমবার সকালে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এমন সময় নাটোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল গফ্ফার। নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গিয়েছে।  নিহতদের মরদেহ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com