বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত সেশন ফি এবং ভর্তি ফি ‘ উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ডাকসু ভিপি নুরুল হক নুরুকে হামলাকারী আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে আজ ২৩ ডিসেম্বর বেলা ২ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শ্যামল বর্মন, জেলা সহ – সভাপতি পলাশ চন্দ্র বর্মন, বিকাশ রায়, নিয়তি সরকার, রিতু খাতুন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন শিক্ষা বাণিজ্য বন্ধ এবং সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ আদায় বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে ডাকসু নেতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।