বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : প্রায় ১৮ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন তরিকুল ইসলাম (২৭) নামের এক ভারতীয় নাগরিক। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশের নিকট তাকে হস্তান্তর করে হিলি ইমিগ্রেশন পুলিশ। তরিকুল ইসলাম ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার বোদাগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসাইন বলেন, গত ২০১৮ সালের জুন মাসের ২৭ তারিখে তরিকুল ইসলাম পঞ্চগড়ের ভজনপুর সীমান্ত দিয়ে কোনোপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদলতে উপস্থাপন করা হলে আদালত তাকে ১ মাস ২০ দিনের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের মাঝে চিঠি আদান প্রদানের মাধ্যমে দীর্ঘদিন পর আজ তার মুক্তির আদেশ হলে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে সকালে আমাদের নিকট হস্তান্তর করেন। পরে প্রক্রিয়া শেষে আমরা তাকে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করেছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com