বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ২য় পর্যায়ে শিক্ষক-সুপার ভাইজারদের ৫ দিনের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ব্যুরো নির্বাহী পরিচালক মোঃ হাফিজার রহমান, শিক্ষা ব্যুরো সহকারী উপ-পরিচালক রবিউল ইসলাম, অফিসার সহকারী আঃ কাদের, শব্দলদিঘী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদসহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ৩০০জন শিক্ষক, সুপার ভাইজার ৮জন এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।