বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় শুরু হচ্ছে মাস ব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা। বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন আয়োজিত মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আগামীকাল বুধবার মেলার উদ্বোধন করবেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

সিলেটের বিখ্যাত মনিপুরি তাঁত শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মাস ব্যাপী মেলায় থাকছে সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচির তাঁত শিল্প, জামদানী, বেনারশী শাড়ির সমাহার। মেলার শতাধিক স্টলে আকর্ষণ থাকছে ঢাকার ঐতিহ্যবাহী আঁখি ফ্যাশান, আসলাম সুজ কোম্পানীর পণ্য, আকিক ফ্যাশন, বেস্ট ওয়ান টেক্সটাইল, নবরূপা, নিউ নবরূপা থ্রি-পিস, ঢাকা দই ফুসকা এন্ড কাবাব হাউজ, ড্রাই ফুড, দেশি- বিদেশী কসমেটিকস্, ক্রোকারিজ সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত ও কুটির শিল্পের সমাহার। এ ছাড়াও মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে নাগর দোলা, ¯িøপার, নৌকা, ট্রেন, ওয়াটার বল, হানি সুইম ছাড়া বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com