বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ৩০ শে ডিসেম্বর গনহত্যা দিবস উপলক্ষে গতকাল সকালে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির অঙ্গসংগঠনের যৌথ সভা জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান। সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য খাজা ইফতেখার আহম্মেদ, ডা: মামুনুর রশিদ মিঠু, এ্যাড. শাহজাদী লায়লা আঞ্জুমান বানু, কেএম খায়রুল বাশার, শহীদ উন সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জমান মনি, শাকিলুজ্জামান শাকিল, ভিপি পলিন, জেলা কৃষক দলের আহŸায়ক আকরাম হোসেন, জেলা যুবদলের আহŸায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহŸায়ক সরকার মুকুল, জেলা শ্রমিক দল নেতা কামরুল হাসান বাজু ও সাইদুল কবির, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সা: সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।