বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে শতদল প্রতিবন্ধী সংস্থার নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শতদল প্রতিবন্ধী সংস্থার ১ম তম কার্যানির্বাহী কমিটি নির্বাচন বৃহস্পতিবার পৌরসভা চত্বরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৮৮ জন ভোটারের মধ্যে ২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গ্রহন শেষে গণনা করে প্রধান নির্বাচন কমিশনার সবজি আহম্মেদ আনুষ্ঠিত ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম, প্রি-জাইডিং অফিসার আবুল কালাম আজাদ, পোলিং অফিসার শাহিনুর আলম, তাজুল ইসলাম। সভাপতি পদে কোহিনুর ইসলাম ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোছাঃ রাজিয়া সুলতানা ভোট পেয়েছেন ৪, সহ-সভাপতি পদে নাসির উদ্দিন ভোট পেয়েছেন ২১৪, তার নিকটতম প্রার্থী বাচ্চু মিয়া ভোট পেয়েছেন ০৬, সাধারণ সম্পাদক পদে তারাজুল ইসলাম ভোট পেয়েছেন ২১৪, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী এনামুল হক ভোট পেয়েছেন ০৩, অর্থ সম্পাদক পদে সাথী খাতুন ভোট পেয়েছেন ২১৪, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী হাসান আলী ভোট পেয়েছেন ০৩, সাংগঠনিক সম্পাদক পদে শহিদ সাকিদার ভোট পেয়েছেন ২০৫, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আহসান হাবিব এন্নান ভোট পেয়েছেন ১২, বিনাপ্রতিদ্বন্দি প্রার্থী মহিলা ও শিশু সম্পাদিকা ফারাজানা, ক্রীড়া সম্পাদক আমিনুর ইসলাম, কার্যসদস্য আবু তাহের, মুশফিকুর রহমান। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com