বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি চর্চা ছাড়া তরুণদের সঠিক বিকাশ সম্ভব নয় — রাগেবুল আহসান রিপু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, শিক্ষা ও সাংস্কৃতি চর্চা একে অপরের সম্পূরক। শিক্ষা ছাড়া কোন জাতিরই উন্নয়ন সম্ভব নয়, তেমনি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি চর্চা ছাড়া তরুণদের সঠিক বিকাশও সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকমুক্ত করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূল করতে অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদককে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। আজকের ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী যুব সমাজকে এবিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর মিয়াপাড়া একতা যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বুড়িগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটন নিশ্চিন্তপুর মিয়াপাড়া একতা যুব সংঘের সভাপতি তৌহিদ হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com