বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ শনিবার বগুড়া শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুল চত্বরে অভিভাবক সামাবেশ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রক্ষাত সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। আমন্ত্রিত অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাজাদা চৌধুরী, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, মডেল স্কুলের পরিচালক মীর মহরম আলী, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট নওগাঁ বিকাশ কুমার বসাক, বিমান বাহিনীর সাবেক সহকারী পরিচালক আব্দুর রউফ, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, মাসুম আহমেদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।