বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে ফাহিম একাডেমির (কে.জি স্কুল) উদ্বোধন করা হয়। পরে এক সুধী সমাবেশ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বেলায়েত হোসেন দোজা ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য আঃ করিম। এসময় অন্যনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের পরিচালক এনামুল হক ফাহিম, প্রধান শিক্ষক সোলায়মান আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা শহিদুল ইসলাম, সমাজ সেবক মোহসিন আলী, মাহবুবুর রহমান, জাপা নেতা মুকুল তালুকদার, শিক্ষক আছিয়া বেগম, জলি বেগম, শান্তনা বেগম প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।