বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিদ্যুৎ সংযোগ না পেয়ে ২শ বিঘা জমিতে ইরি বোরো চাষ নিয়ে চিন্তিত কৃষক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে শ্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগের দাবিতে ২শত কৃষক বিভিন্ন দপ্তরে আবেদন করেছে। ২শত বিঘা জমিতে বোরো, ইরি ধান সেচ কার্য্য নিয়ে কৃষক চিন্তিত। জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের আঃ বাকীর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম সহ গ্রামের ১৬জন কৃষক গত ২বছর যাবৎ জীবনপুর মৌজায় শ্যালো মেশিন স্থাপন করেন এসময় তারা ডিজেল চালিত মেশিন দিয়ে কৃষককের জমিতে সেচ কার্য চালিয়ে আসছেন। এ অবস্থায় তারা উপজেলা সেচ কমিটি ও বি.এ.ডি.সি বরাবরে সেচ কার্য্যর সুবিধার লক্ষ্যে বিদ্যুত সংযোগের দাবি জানান। বর্তমানে বিদ্যুৎ সংযোগ না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। এব্যাপারে সরেজমিনে উক্ত গ্রামে গেলে কৃষক আনোয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ বেশ কয়েক জন জানান, আগামী বোরো, ইরি মৌসিমের আগেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা না হলে ২শত বিঘা জমির ফসলের সেচ কার্য দেয়া সম্ভব হবে না। তারা আরো অভিযোগ করে বলেন একই গ্রামের ইউসুফ আলী আমাদের জমির প্রায় ২ হাজার ফিট দুরে গায়ের জোর তার স্বার্থ হাসিল করার জন্য অন্যদাগে গভীর নলকূপ স্থান করেছেন। বর্তমানে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। উপস্থিত অত্র গ্রামের কৃষক মহিদুল ইসলাম ওবাইদুল ইসলাম, আজগর আলী, ডা: ওছমান আলী, ছোলাইমান আলী সহ কয়েকজন অভিযোগ করে বলেন, অতি দ্রæত নলকুপে বিদ্যুতের ব্যবস্থা করা না হলে আমরা ক্ষতি গ্রস্থ হব। এব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, লাইসেন্স প্রাপ্ত হলেই তারা বিদ্যুৎ সংযোগ সহ সকল সুবিধা পাবেন। এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ বি.এ.ডি.সি মোঃ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মোকামতলা পল্লী বিদ্যুতের ডি.জি.এস শাহ্ রেজ্জাকুল রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com