বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নেতৃত্ব দিবে বর্তমান প্রজন্মের শিশুরা- চেয়ারম্যান ছান্নু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন, বর্তমান প্রজন্মের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নেতৃত্ব দিবে। যুগের সাথে তাল মিলিয়ে তাই তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলকেই সমানভাবে নিতে হবে। মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার মানিকদীপা এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ, শীতের সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং স্কুলের স্বেচ্ছাসেবী প্রধান শিক্ষক আফরুজা আক্তারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সা: সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল রাশেদ রঞ্জু। অনুষ্ঠানে ভাল ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিশুদের মাঝে শীতের সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com