শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালতে ইমাম সহ বর যাত্রীর জেল জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে বাল্য বিবাহের ঘটনায় আমতলী বড় বাজার মসজিদ এর ইমামের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, বরসহ ৮ জনের জরিমানা। জানা গেছে, অত্র উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আমতলী বড় বাজার গ্রামের সিরাজুল ইসলামের অষ্টম শ্রেণী পড়–য়া কন্যা(১৫) এর গোবিন্দগঞ্জ উপজেলার দরগাপাড়া গ্রামের ওসমান গণির পুত্র মোঃ দুলু মিয়া(২৩) এর সাথে আমতলী বড় বাজার গ্রামে গোপনে মেয়ের বাড়ীতে বিবাহ দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির ও থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে বিবাহ অনুষ্ঠান থেকে ইমামসহ বর যাত্রীকে আটক। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহের আইনের ধারা মতে আমতলী বড় বাজার মসজিদের ইমাম ওবায়দুর রহমানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় বর যাত্রীর ৮ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন বর দুলু মিয়া, হেলাল উদ্দিন, সাহিনুর ইসলাম, রবি মিয়া, আঃ রহিম, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, ফেরদাউস হোসেন, আবুল খায়ের। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, কোন ক্রমেই বাল্য বিবাহ কে প্রশ্রায় দেওয়া হবে না। এ জন্য বাল্য বিবাহের খবর পাওয়ার সঙ্গে আমরা প্রতিহত করার চেষ্টা অব্যহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com