বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই উৎসব পালন করে। সরকারি প্রদত্ত পাঠ্যপুস্তুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আরিফুল ইসলাম। বিদ্যালয়ের জমিদাতা সদস্য খন্দকার রমজান আলী, প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ হোসেন, প্রধান শিক্ষক মাহবুর মোর্শেদ। বই বিতরণ শেষে নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি বিদ্যালয় পরিদর্শন করেন।