বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নন্দীগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে (২জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com