বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় সুবিধাবঞ্চিত শীতার্তের মধ্যে র‌্যাবের কম্বল বিতরণ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন পরিষদে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তের মধ্যে দুইশ’র বেশি কম্বল বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রওশন আলী এ কম্বল বিতরণ করেন।

বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী  বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এর মাধ্যমে সাধারন জনগণের সঙ্গে সর্ম্পক উন্নয়নসহ তাদের কাছ থেকে আরও নাগরিক সহযোগিতা পাওয়া যাবে।

এ সময় মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য আজিজার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com